Recents in Beach

WBPSC Miscellaneous Exam 2026: পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, কাট-অফ, পরীক্ষার তারিখ, বই ও প্রস্তুতির সম্পূর্ণ গাইড

WBPSC Miscellaneous Services Recruitment Examination 2026 পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষা West Bengal Public Service Commission (WBPSC)-এর মাধ্যমে বিভিন্ন সরকারি পদের জন্য পরিচালিত হয়। বর্তমান নিয়োগ প্রক্রিয়াটির অফিসিয়াল নাম Miscellaneous Services Recruitment Examination, 2024, Advertisement No. 13/2024। 

WBPSC Miscellaneous Exam 2026
WBPSC Miscellaneous Examination 2026

StudyApps-এর আজকের পোস্টে আমরা এই পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য, প্যাটার্নের পরিবর্তন, সম্ভাব্য কাট-অফ এবং সম্ভাব্য পরীক্ষার তারিখ, Tier/Stage-1 অর্থাৎ Preliminary পরীক্ষায় সফল হওয়ার কৌশল, গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা এবং সম্পূর্ণ প্রস্তুতি পরিকল্পনা।

📅 গুরুত্বপূর্ণ তথ্য এবং পরীক্ষার তারিখ:

  • অফিসিয়াল প্রিলিমস সম্ভাব্য পরীক্ষার তারিখ: 4 অক্টোবর 2026 (রবিবার।) (এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।)

  • পরীক্ষার সময়: দুপুর 12:00 টা থেকে দুপুর 1:30 টা।

  • অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

  • কাজের স্থান: পশ্চিমবঙ্গ।

  • অফিসিয়াল ওয়েবসাইট: psc.wb.gov.in।

📊 WBPSC Miscellaneous টিয়ার 1 পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন:

টিয়ার 1 (প্রিলিমিনারি) পরীক্ষাটি মূলত একটি স্ক্রিনিং টেস্ট। এই পরীক্ষার নম্বর চূড়ান্ত মেরিট লিস্টে যোগ হবে না, তবে মেইনস পরীক্ষায় বসার জন্য এটি কোয়ালিফাই করা বাধ্যতামূলক।

বিষয়

প্রশ্নের সংখ্যা

মোট নম্বর

সময়

নেগেটিভ মার্কিং

জেনারেল স্টাডিজ (GS)

75টি প্রশ্ন

150 নম্বর

1 ঘণ্টা 30 মিনিট (90 মিনিট)

প্রতিটি ভুলের জন্য 0.5 নম্বর কাটা যাবে

অ্যারিথমেটিক (পাটিগণিত)

25টি প্রশ্ন

50 নম্বর

একই সাথে পরীক্ষা হবে

প্রতিটি ভুলের জন্য 0.5 নম্বর কাটা যাবে

মোট

100টি প্রশ্ন

200 নম্বর

1 ঘণ্টা 30 মিনিট

(প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর)

📚 WBPSC Miscellaneous 2026-এর জন্য বুকলিস্ট:

অনেক বেশি বই কেনার প্রয়োজন নেই। কম বই + বারবার Revision = ভালো Preparation

অনেক বেশি বই না কিনে নির্দিষ্ট কিছু ভালো বই বারবার পড়ুন।

1. জেনারেল স্টাডিজ ও স্ট্যাটিক জিকে:

  • Lucent Publications-এর General Knowledge (স্ট্যাটিক জিকের তথ্যের জন্য সেরা)।

  • Arihant Experts-এর Encyclopedia of General Science (লাইফ সায়েন্স, ফিজিক্স ও কেমিস্ট্রির জন্য)।

  • Crack WBPSC Miscellaneous / General Studies (পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি)।

2. অ্যারিথমেটিক (পাটিগণিত):

  • R.S. Aggarwal-এর Quantitative Aptitude for Competitive Examinations।

  • Subir Das (Chhaya)-এর Competitive Mathematics Challenger।

3. কারেন্ট অ্যাফেয়ার্স:

  • পশ্চিমবঙ্গ এবং জাতীয় স্তরের ঘটনার জন্য Achievers ম্যাগাজিন (বাংলা) অথবা Pratiyogita Darpan পড়তে পারেন।

  • Current Affairs-এর জন্য প্রতিটি খবর মুখস্থ করার দরকার নেই। পরীক্ষার আগে অন্তত 8–12 মাসের গুরুত্বপূর্ণ Current Affairs ভালোভাবে Revision করুন।

💡 টিয়ার 1 পাস করার সেরা টিপস ও পরামর্শ:

1. বিগত বছরের প্রশ্ন সমাধান করুন: গত 5 থেকে 10 বছরের WBPSC-এর প্রশ্ন সমাধান করলে কোন ধরণের প্রশ্ন বারবার আসে তা সহজেই বুঝতে পারবেন।

2. স্ট্যাটিক জিকে-তে জোর দিন: WBPSC Miscellaneous Services পরীক্ষায় স্ট্যাটিক জিকে (যেমন: ভারতের প্রথম ব্যক্তিত্ব, লোকনৃত্য, লেখক ও বই, পুরস্কার এবং খেলাধুলা) থেকে প্রচুর প্রশ্ন আসে।

3. পাটিগণিতে 100% অ্যাকুরেসি রাখুন: মাধ্যমিক স্তরের পাটিগণিত থেকে মাত্র 25টি প্রশ্ন আসে। একটু ভালো করে অনুশীলন করলে এখানে পুরো 50 নম্বর তোলা সম্ভব। লাভ-ক্ষতি, অনুপাত, সময় ও কার্য এবং সরলীকরণ অধ্যায়গুলো ভালো করে করুন। 

Formula শেখা → Question Solve → ভুল বিশ্লেষণ → আবার Practice

শুধু Formula মুখস্থ করলে হবে না।

4. ভুল উত্তর এড়িয়ে চলুন: প্রতিটি ভুলের জন্য 0.5 নম্বর কাটা যাওয়া বেশ বড় পেনাল্টি। তাই আন্দাজে উত্তর না দিয়ে এলিমিনেশন টেকনিক ব্যবহার করুন। এই পরীক্ষায় Speed + Accuracy অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5. Previous Year Questions Solve করুন:

WBPSC Miscellaneous-এর Previous Year Questions (PYQ) নিয়মিত Solve করুন।

এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী: WBCS, WBPSC Clerkship এবং অন্যান্য WBPSC Exam এর প্রশ্নও Practice করতে পারেন।

PYQ-এর মূল উদ্দেশ্য শুধু উত্তর মুখস্থ করা নয়।

আপনাকে বুঝতে হবে: WBPSC কী ধরনের প্রশ্ন করে?

6. নিয়মিত Mock Test দিন: প্রথম পর্যায়ে: সপ্তাহে 1–2টি Mock Test

Syllabus-এর বড় অংশ শেষ হলে: সপ্তাহে 3–4টি Mock Test

Exam-এর কাছাকাছি: Full-Length Mock + Detailed Analysis

শুধু Score দেখবেন না।

প্রতিটি Mock-এর পরে দেখুন:

  • কোন প্রশ্ন ভুল হয়েছে

  • কোন প্রশ্ন Guess করে ভুল হয়েছে

  • কোন প্রশ্নে বেশি সময় লেগেছে

  • কোথায় Silly Mistake হয়েছে

  • কোন Subject দুর্বল

  • কোন Topic বারবার ভুল হচ্ছে

📉 সম্ভাব্য কাট-অফ মার্কস 2026 (প্রিলিমিনারি):

Preparation-এর জন্য General Category-এর প্রার্থীদের 150–160+ নম্বরের Target রাখা উচিত এবং 160+ একটি শক্তিশালী Target হতে পারে।

তবে প্রকৃত Cut Off প্রশ্নের কঠিনতা, Vacancy এবং পরীক্ষার্থীদের Performance-এর উপর নির্ভর করবে।

StudyApps - Study Smart. Practice More. Succeed Better.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ